সার্বভৌম ক্ষমতার মালিক কে ‌? আমরা কেন আল্লাহর ক্ষমতা বিশ্বাস করি না ?

 কোনো একজন পীর সাহেব যদি বলেন, তিনিই আল্লাহ, এবং ক্ষমতার মালিক,  তাহলে আমি কেন সেটি বিশ্বাস করবো ও মানবো?… বিশ্বাসের জোরে কোনো  রোগ ভাল হয় না, বিস্তারিত পড়ুন, এবং  সঠিক কি? তা ভালো করে জানার চেষ্টা করুণ ।

 

তাওহীদ (আরবি: توحيد‎‎) ইসলাম ধর্মে এক আল্লাহর ধারণাকে বোঝায়। তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ৷ তাওহীদ হচ্ছে ইসলামী বিশ্বাসের মূল ভিত্তি । আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই।ইসলামী পরিভাষায় তাওহীদ হল সৃষ্টি ও পরিচালনায় আল্লাহকে এক ও অদ্বিতীয় হিসেবে বিশ্বাস করা, সকল ইবাদাত-উপাসনা কেবলমাত্র আল্লাহর জন্য করা, অন্য সবকিছুর উপাসনা ত্যাগ করা, আল্লাহর প্রতি একজন মুমিনের এমনভাবে বিশ্বাস আনতে হবে যেন জীবনের সব কিছুরই মালিক একমাত্র আল্লাহ । আল্লাহর হুকুমেই পৃথিবীর যাবতীয় কাজকর্ম সংঘটিত হয় । তিনি অনন্ত সর্বশক্তিমান ও পরাক্রমশালী । তিনি চিরকাল আছেন ও চিরকাল থাকবেন । সারা পৃথিবী এবং এর সাথে যা কিছু আছে এ সবই তারই সৃষ্টি । তার নির্দেশ ব্যতীত গাছের পাতাও ঝরে না । সৃষ্টি জগতের সবকিছুই

তাসবীহ পাঠ করে । তিনি সবকিছুই জানেন, দেখেন ও শুনেন । এমনকি বান্দার মনের ভিতর কী আছে তাও তিনি অবগত রয়েছেন । তিনি জীবন-মরণের মালিক । তিনি কারও মুখাপেক্ষী নন । মোটকথা আল্লাহই হলেন চিরঞ্জীব, চিরস্থায়ী, সর্বশক্তির অধিকারী । বাকি সব তার সৃষ্টি এবং সকলেই ধবংসশীল ।

 

তাওহীদ চার প্রকার

———————

1,তাওহীদুর রুবুবিয়্যাহ :  একমাত্র সৃষ্টকারী  রিজিক  প্রদানকারী, এবং সকল কিছুর  নিয়ন্ত্রণকারী হিসেবে মনে প্রণে বিশ্বাস স্থাপন করা।

আল্লাহর একত্ববাদের সাক্ষী আল্লাহই ।

আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দেন, তিনি ছাড়া কোনো মা’বুদ নেই। ফেরেশতাগন ও জ্ঞানীগন ন্যায়তীতির উপর প্রতিষ্ঠিত।  তিনি ছাড়া কোনো মা’বুদ নেই, আর একমাত্র তিনিই পরাক্রমশালী,প্রজ্ঞাময়। ( ৩-সূরা ইমরান:১৮)

 তোমাদের স্রষ্টা একমাত্র সত্য স্রষ্টা। (১৮-সূরা কাহাফঃ ১১০)

“আল্লাহ ছাড়া কোনো সৃষ্টকারী  আছে কী? 

যিনি তোমাদের জন্য আসমানসমুহ ও জমিনসমুহের মধ্যে থেকে জীবিকা বা রিজিক  প্রদান করে থাকেন। প্রকৃতপক্ষে মহান আল্লাহ ব্যতীত কোনো স্রষ্টা বা মা’বুদ নেই।” ( সূরা ফাতির, আয়াত: ৩)

“সুতরাং যিনি সৃষ্টি করেন, তিনি কি  সেই ব্যক্তির ন্যায় , যিনি সৃষ্টি করেন নাই? তবুও কি তোমরা এর থেকে  শিক্ষা গ্রহণ করবে না?” (সূরা আন-নাহল, আয়াত: ১৭)

 

2, তাওহীদুল ঊলূহিয়্যাহ :  শুধুমাত্র, কেবলমাত্র,একমাত্র মহান  আল্লাহ রাব্বুল আলামিন এর উপাসনা করা, এবং জিবনের সকল ক্ষেত্রে তাগুুতকে পরিহার করা।

আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই । ( আল্লাহর পরিচয় )

একাধিক সৃষ্টকারী  থাকলে সব কিছুই ধ্বংস হয়ে যেত:

“যদি এতদুভয়ের (আকাশ ও যমীনের) মধ্যে আল্লাহ্ ছাড়া আরো অনেক সৃষ্টিকারী  থাকত, তাহলে উভয়ই বিশৃংখল দেখা দিতো  [১]। অতএব, তারা যা বলে ও  করে তা থেকে আরশের মালিক মহান আল্লাহ্ কতই না পবিত্র।”

রাজত্বে আল্লাহর একত্ব:

“সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন  অতীব বরকতময়, যিনি সকল ক্ষমতার মালির। আর তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান।” সূরা আল-মুলক, আয়াত: ১

আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করেনঃ

“বলুন, ‘হে সার্বভৌম শক্তির মালিক মহান আল্লাহ্‌! আপনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন  এবং যার থেকে ইচ্ছা করেন ক্ষমতা ছিনিয়ে নেন; আবার যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি অঅপমানিত  করেন। সকল কল্যান একমাত্র আপনারই হাতে [১]। নিশ্চয়ই আপনি সর্বকিছুর উপর ক্ষমতাবান।

 

3, তাওহীদুল হাকিমিয়্যা : ইসলামী  বিধান এবং 

ইসলামী সংবিধান প্রণয়নের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা এক ও একক।যেমন: কোনো ব্যক্তি  চুরি করলে কি শাস্তি হবে, যেনা করলে কি শাস্তি দিতে হবে, চুরি ডাকাতি করলে তাদের শাস্তি কেমন হবে, এই সবকিছুর বিধান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআলার দেওয়া  আদেশ অনুযায়ী গ্রহণ করা। বর্তমানে  গণতন্ত্র সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাবাদ এবং জাতীয়তাবাদ কে তাওহীদের প্রেক্ষিতে সম্পূর্ণভাবে বাদ দেওয়া।  (১৬-সূরা নাহল: ৩৬)

 

4, তাওহীদুল আসমা ওয়াস সিফাত :  কুরআনুল কারিমে ও বিশুদ্ধ হাদীস সমুহের মধ্যে  উল্লেখিত আল্লাহর নাম ও গুণাবলীগুলো বিকৃতি, ধরন নির্ধারণ, সাদৃশ্য প্রদান ছাড়াই বিশ্বাস করা।

মহান আল্লাহ্, তিনি ব্যতীত  সত্য স্রষ্টা  নেই, সুন্দর নামসমূহ সুধু কেবল তাঁরই জন্য।  (২০- সূরা-তাহা:৮)

তাই জীবনের সমস্ত কিছু  সর্বশক্তিমান মহান আল্লাহর নামে উৎসর্গ করাই হলো তাওহীদের মূলমন্ত্র । মহান আল্লাহর সুন্দর নামসমূহ ও সুউচ্চ গুণাবলীকে তারই জন্যে সাব্যস্ত করা এবং দোষ ত্রুটি থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়াতা’আলাকে  পবিত্র ও মুক্ত ঘোষণা করা।

_____________________________________

হাফেজ মোঃ মহিব্বুল্লাহ আল ফারুক

ইমাম ও খতিব ,

উত্তর আমবাগান বায়তুল মা’মুর জামে মাসজিদ (চট্রগ্রাম)

_______________________________________

Comments

Popular posts from this blog

যেনা-ব্যভিচার কি? দর্শন নিয়ে আল্লাহর দেয়া নির্দেশাবলী কি?

প্রতিবেশীর অধিকার কি ? কেন মানুষ প্রতিবেশীর অধিকার আদায় করবে ?

তাকওয়া কী ? কেন আমরা আল্লাহকে ভয় করবো ? এর কারণ কি ?