প্রতিবেশীর অধিকার কি ? কেন মানুষ প্রতিবেশীর অধিকার আদায় করবে ?

 ১, প্রতিবেশীর অধিকার কি ?

(جار) আরবি শব্দের অর্থ প্রতিবেশী । যারা বাড়ি বা বাসার চারপাশে বাড়ি বেধে অথবা বাসা ভাড়া করে বসবাস করে তাদেরকে প্রতিবেশী বলা হয় । হাদীসে বর্ণত আছে, চারপাশের চল্লিশ বাড়ি পর্যন্ত যারা বাস করে তারা সকলেই প্রতিবেশী । আধুনিক যুগে বহুতলাবিশিষ্ট এ্যাপার্টমেন্ট এবং ফ্ল্যাট এর মধ্যে বসবাসকারীও পরস্পর পরস্পরের প্রতিবেশী । 

প্রতিবেশী তিন প্রকারঃ 

আল্লাহ রাসুল (সাঃ) বলেনঃ যেমন – 

    ১, আত্মীয় মুসলিম প্রতিবেশী ।

    ২, অনাত্মীয় মুসলিম প্রতিবেশী

    ৩, অমুসলিম প্রতিবেশী । 

এদের অধিকারও ঘনিষ্টতার দিক থেকে অগ্রধিকার দেয়া হয়েছে । মূলত জাতি, ধর্ম, বর্ণ, গোত্র এবং  এলাকা নির্বিশেষে সকল প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার ও সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছেন ইসলাম । 

২, কেন মানুষ প্রতিবেশীর অধিকার আদায় করবে ? 

         ১, প্রতিবেশীর হক আদায় ইমানদারের একটি লক্ষন 

         ২, প্রতিবেশীর হক আদায়ে জিব্রাইল (আঃ) এর ওসিয়াত 

         ৩, জান্নাত-জাহান্নাম প্রতিবেশীর হক আদায়ের উপর নির্ভর করে  

আবু শুরাইহ (রাঃ) হতে বর্ণিত । তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (সাঃ সাহাবাদের মজলিসে) বললেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়াতাআলার কসম করে বলছি, সে লোকটি কিছুতেই ঈমানদার নয়, সাহাবাদের মধ্যে হতে  একজন জিজ্ঞেস করলেন, হে রাসূল (সা:) কে সেই হতভাগা? রাসূল (সা:) বলেন  যার অনিষ্ট হতে তার প্রতিবেশী নিরাপদ থাকে না । (বুখারী ৯ম খন্ড, অঃ আচার-ব্যবহার পৃঃ ৪০৯) 

আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল (সাঃ) কে এ কথা বলছে শুনেছি যে, যে ব্যক্তি তৃপ্তি সহকারে পেট পুরে ভক্ষণ করে, আর তার আসে পার্শ্বের প্রতিবেশীরা  ক্ষুধার্ত থাকে, সে ঈমানদার নয় । ( বায়হাকী, মিশকাত হাদীস -৪৭৭৪ সহীহ )

আয়েশা ও আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ) হতে বর্ণিত । তিনি বলেন, নবী করীম (সাঃ) বলেছেনঃ জিব্রাঈল (আঃ) প্রতিনিয়তই আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে তাকীদ দিচ্ছিলেন । এমন কি আমার ধারণা জন্মেছিল হয়ত প্রতিবেশীকে সম্পত্তিতে হকদার (ওয়ারেছ) করা হবে ।(বুখারী ৯ম খন্ড, অঃ আচার-ব্যবহার, পৃঃ ৪০৯; মুসলিম ৭ম খন্ড, অঃ সদ্ব্যবহার, পৃঃ নং ১৪১)  

আনাস (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ)বলেছেন, যার অনিষ্ট থেকে প্রতিবেশীরা নিরাপদ থাকতে পারে না, সে জান্নাতে প্রবেশ করতে পারবেনা । (মুসলিম )

৩, কিভাবে প্রতিবেশীর হক আদায় করতে হবে ? 

  •          ১, সুন্দর আচরণ দিয়ে
  •          ২, সুখে-দুঃখে সহযোগিতার মাধ্যমে 
  •          ৩, প্রতিবেশীকে আল্লাহ মুখি করার মাধ্যমে 

প্রতিবেশীর অধিকার আদায়ে আল্লাহর নির্দেশঃ 

তোমরা পিতা-মাতা, নিকট আত্মীয়, ইয়াতীম-মিসকিন, আত্মীয় প্রতিবেশী, এবং অনাত্মীয় প্রতিবেশী, ও সঙ্গী-সাথী, মুসাফির এবং তোমাদের অধীনে যে সকল দাস-দাসী রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করো । (৪-সূরা নিসাঃ ৩৬) 

আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, একজন লোক রাসূলুল্লাহ (সাঃ) এর নিকট এসে নিবেদন করল, হে আল্লাহর রাসূল (সাঃ) আমুক স্ত্রী লোকটি অধিক নফল সালাত, অধিক নফল রোযা ও অধিক দান খয়রাতের জন্য বিখ্যাত; কিন্তু সে  তার প্রতিবেশীদেরকে জিহবা দ্বারা কষ্ট দেয় । রাসূল (সাঃ) বললেনঃ সে জাহান্নামী । সে আবার রাসূল (সা:) এর কাছে আরজ করলো, হে আল্লাহর রাসূল (সাঃ) ! অমুক স্ত্রীলোকটি সম্পর্কে  বলা হয়ে থাকে যে, সে নফল সালাত কম পড়ে, নফল রোযা কম রাখে এবং কম দান করে কিন্তু মুখের ভাষা দিয়ে কোনো প্রতিবেশীকে কষ্ট দেয় না । রাসূল (সাঃ) বললেন, সে জান্নাতবাসীনী । (মিশকাত, আহমদ, আমামুল মিন্না-১৩৬ হাদীস সহীহ ) 

সৌভাগ্যের তিনটি জিনিসঃ 

নাফে (রাঃ) হতে বর্ণিত!  নবী করীম (সাঃ) বর্ণনা করেন । তিনি বলেছেন, তিনটি জিনিস মুসলমানের সৌভাগ্যের অন্তর্ভুক্ত যেমনঃ 

     ১, প্রশস্ত বাসস্থান,

     ২, সৎ প্রতিবেশী,

     ৩, চমৎকার সোয়ারী (যানবাহন ) । (আল আবাদুল মুফরাদ)  

নিকটবর্তী প্রতিবেশীই বেশি হকদারঃ 

আয়েশা (রাঃ) হতে বর্ণিত, একদা তিনি নবী করীম (সাঃ) কে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল (সাঃ) ! আমার আসে পাশে দুইজন প্রতিবেশী রয়েছেন , এই দুইজনের মধ্যে থেকে আমি কাকে আগে হাদীয়া প্রেরণের ব্যাপারে প্রাধ্যন্য দিতে পারি? রাসূল (সাঃ) বললেন, দরজার দিক দিয়ে যে বেশি তোমার নিকটবর্তী । (বুখারী ৯ম খন্ড, অঃ আচার-ব্যবহার পৃঃ নং-৪১১) 

 

কিয়ামতের দিন সর্বপ্রথম যাদের হিসাব হবেঃ

উকবা ইবনে আমের (রাঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রাসূল (সাঃ) বলেছেনঃ কিয়ামতের দিন যে দু’ব্যক্তির মামলা সর্বপ্রথমে পেশ করা হবে তারা হলো দু’জন প্রতিবেশী । (মিশকাত হাদীস-৪৮২, আহমদ হাদীস সহীহ) 

 

তরকারীতে পানি বেশি দিবে প্রতিবেশীর জন্যঃ

আবু যর (রাঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ যখন তুমি তরকারী রান্না করবে, তখন তাতে কিছু অতিরিক্ত পানি দিবে, যাতে করে তুমি তোমার প্রতিবেশীর খোঁজ খবর নিতে পার । (মুসলিম ৭ম খন্ড, অ সদ্ব্যবহার পৃঃ নং-১৪১) 

আবু হুরায়রা (রাদিয়াল্লাহু তাআলা আনহু ) হতে বর্ণিত । তিনি বললেন, একবার রাসূলুল্লাহ (সাঃ) বললেনঃ হে মুসলিম রমণীরা ! তোমরা তোমাদের  প্রতিবেশীর বাড়িতে সামান্যতম  বস্তু কিংবা খাবার পাঠানোকে তুচ্ছ মনে  করো না । এমনকি সেটি  যদি বকরীর পায়ের সামান্যতম অংশও হয় ।  (বুখারী ৯ম খন্ড, অঃ আচার-ব্যবহার, পৃঃ ৪০) 

প্রতিবেশীর দৃষ্টিতে ভালো হওয়াঃ 

আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত । তিনি বলেন, এক ব্যক্তি নবী করীম (সাঃ) এর নিকট আরয করলঃ হে আল্লাহর রাসূল (সাঃ) ! আমি ভালো করছি না মন্দ করছি তা আমি কি করে জানব? নবী করীম (সাঃ) বলেন, যখন তোমার প্রতিবেশীদের কাছ থেকে বলতে শুনবে যে, তুমি ভালো করছ, তবে তুমি বুঝতে পারবে যে প্রকৃতই তুমি ভালো করেছ । আর যখন প্রতিবেশী বলবে তুমি মন্দ করছ, তবে মনে করবে ঠিকই তুমি মন্দ কাজ করছ । (ইবনে মাজাহ-৪২৩, মিশকাত-৪৯৮৮)

তাই আমাদের সকলের উচিৎ আমাদের প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করা কারণ ভালো আচরণের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় ।

Comments

Popular posts from this blog

যেনা-ব্যভিচার কি? দর্শন নিয়ে আল্লাহর দেয়া নির্দেশাবলী কি?

তাকওয়া কী ? কেন আমরা আল্লাহকে ভয় করবো ? এর কারণ কি ?