আনুষ্ঠানিকভাবে হাদীস লেখার প্রারম্ভিক সময় ।

 ১০০ হিজরীতে উমাইয়া খলিখা ওমর ইবনে আবদুল আযীয (রা) এর সময় থেকে হাদীস আনুষ্ঠানিকভাবে লেখা শুরু হয় । তিনি রাজ্যের বিভিন্ন কেন্দ্রে নিম্নোক্ত ভাষায় ফরমান লিখে পাঠান – 

انظروا حديث رسول الله (ص) فاجمعوا 

তোমরা মহানবী (সাঃ) এর হাদীসের প্রতি দৃষ্টি দাও এবং তা সংগ্রহ ও সংকলন করতে শুরু করো । 

মদিনার শাসনকর্তা আবু বকর ইবনুল হাযম- এর নিকট ফরমান পাঠান – 

انظروا ماكان من حديث رسول الله (ص) وسنّته اوحديث عمر اونحو هذا فاكتبه لى فانى خفت دروس العلم وذهاب العلماء

রাসূলের হাদীস, তাঁর সুন্নাত কিংবা উমরের বাণী অথবা অনুরুপ যা কিছু পাওয়া যায়, তার প্রতি দৃষ্টি দাও এবং আমার জন্য লিখে নাও । কেননা আমি ইলমে হাদীসের ধারকদের অন্তর্ধান ও হাদীস সম্পদের বিলুপ্তির আশঙ্কাবোধ করছি । 

 

হাদীসের অন্যান্য নাম

হাদীসকে সুন্নাহ, খবর এবং আছারও বলা হয় ।

সুন্নাহঃ সুন্নাহ (سنّة) হচ্ছে পদ্ধতি, পথ তথা রাসূল (সাঃ) এর তরীকা বা পদ্ধতি । আল কুরআনের তথা মহান আল্লাহর প্রদত্ত আদেশ-নির্দেশ ও নিষেধসমূহ ব্যক্তি, সমাজ, রাষ্ট্র ও আন্তর্জাতিক ক্ষেত্রে কার্যকর করার জন্যে রাসূল (সাঃ) যে পদ্ধতি অবলম্বন করেছেন তাই হচ্ছে সুন্নাহ । 

আবদুল হক মুহাদিস দেহলভী (র) বলেন, রাসূল (সাঃ) এর কাছ থেকে যা কিছু (জীবন চলার যে পদ্ধতি) এসেছে তা-ই সুন্নাত ।

 

খবরঃ খবর শব্দের অর্থ- সংবাদ, হাদীসসমূহকে আরবি ভাষায় খবরও বলা হয় । কিন্তু খবর শব্দটি হাদীস অপেক্ষা ব্যাপক অর্থবোধক । খবর শব্দটি দ্বারা একই সাথে হাদীস ও ইতিহাস উভয়কেই বুঝায় ।

কারো কারো মতে, রাসূল (সাঃ) এর কথা, কাজ ও মৌ সম্মতিকেই খবর বলে, যা হাদীসেরই নামান্তর । আবার কারো কারো মতে সাহাবী ও তাবেয়ীদের কথা কাজ ও মৌনসম্মতিকে খবর বলা হয় ।

 

আছারঃ আছার (اثر) বলতে সাহাবী ও তাবেয়ীনদের কথা, কাজ, সমর্থন ও অনুমোদনকে বুঝায় ।কিন্তু কেউ কেউ রাসূল (সাঃ) সাহাবী ও তাবিয়ীনদের কথা, কাজ, সমর্থন ও অনুমোদনকে ‘আছার বলে অভিহিত করছেন । 

_______________________________________

হাফেজ মোঃ মহিব্বুল্লাহ আল ফারুক

ইমাম ও খতিব ,

উত্তর আমবাগান বায়তুল মা’মুর জামে মাসজিদ (চট্রগ্রাম )

_______________________________________

Comments

Popular posts from this blog

যেনা-ব্যভিচার কি? দর্শন নিয়ে আল্লাহর দেয়া নির্দেশাবলী কি?

প্রতিবেশীর অধিকার কি ? কেন মানুষ প্রতিবেশীর অধিকার আদায় করবে ?

তাকওয়া কী ? কেন আমরা আল্লাহকে ভয় করবো ? এর কারণ কি ?